1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

চিকিৎসাধীন রোগীর মৃত্যু স¦াস্থ্যমন্ত্রীর শোক প্রকাশ ও জড়িতদের কঠোর শাস্তির ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৪৪ বার দেখা হয়েছে

বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন সিরাজগঞ্জের আলাউদ্দিন হোসেনের মৃত্যুতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি এক বিবৃতিতে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিনের স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের দুর্ব্যবহারের ঘটনাকে দুঃখজনক ও অনভিপ্রেত অভিহিত করে জড়িতদের কঠোর শাস্তির ঘোষণা পুনর্ব্যক্ত করেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী বা স্বজনদের সাথে যেন কোনোভাবেই দুর্ব্যবহার না করা হয় সেদিকে সতর্ক থাকার জন্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সেবা নিতে আসা মানুষের সাথে অন্যায় আচরণের অভিযোগ আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল হচ্ছে সেবাপ্রার্থীর আশ্রয়স্থল। সেবাদানকারী সকলেই মহান পেশার সাথে যুক্ত। এখানে কোনো রকমের দুর্ব্যবহার বা অসৌজন্য আচরণ কাম্য নয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোগীর সেবা কার্যক্রম ব্যাহত করে অহেতুক ধর্মঘট বা উত্তেজনা ছড়াতে পারে এমন কোনো কর্মসূচি না দেওয়ার জন্য চিকিৎসক, নার্সসহ সকলের প্রতি পুনরায় আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, বগুড়ার শজিমেক হাসপাতালে আলাউদ্দিনের স্বজনদের সাথে যারা দুর্ব্যবহার করেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তাদের ইন্টার্নশিপ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি মরহুম আলাউদ্দিনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026