1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

প্রাণিসম্পদ সেবাসপ্তাহ ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৫৬ বার দেখা হয়েছে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদফতরের কার্যকর-উদ্যোগের ফলে বিগত ৫ বছরে দুধের উৎপাদন ৩৪ কোটি ৬০ লাখ টন থেকে প্রায় ৭৩ কোটি টন, মাংস ২৩ কোটি ৩০ লাখ টন থেকে প্রায় ৬২ কোটি টন এবং ডিমের সংখ্যা ৭৩০ কোটি ৩৮ লাখ থেকে বেড়ে প্রায় একহাজার ১৯২ কোটিতে উন্নীত হয়েছে। বর্তমানে দেশে দুধের চাহিদা প্রায় ১৪৭ কোটি টন, মাংসের চাহিদা প্রায় ৭১ কোটি টন এবং ডিমের চাহিদা প্রায় ১ হাজার ৬৭৫ কোটিটি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘প্রাণিসম্পদ সেবাসপ্তাহ-২০১৭’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য দেন। সভায় মৎস্য সচিব মো. মাকসুদুল হাসান খান, প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি মো. আইনুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ২০১৬ সালে দেশে মোট কোরবানিযোগ্য গরু-মহিষের সংখ্যা ছিল প্রায় ৪৫ লাখ, ছাগল-ভেড়ার সংখ্যা ছিল প্রায় ৭১ লাখ। প্রাণিখাতে উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে দেশের জনগণের কোরবানির শতভাগ চাহিদা দেশীয় পশু থেকেই মেটানো সম্ভব হচ্ছে।
উল্লেখ্য, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বিশ্বে বাংলাদেশ এখন মাছের পাশাপাশি ছাগল উৎপাদনেও চতুর্থস্থানের অধিকারী। এছাড়া, দেশে পোলট্রিখাতে বর্তমানে বিনিয়োগের পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা এবং গার্মেন্টসের পরই দ্বিতীয় বৃহত্তম এখাতে প্রায় ৭০ লাখ মানুষ নানাভাবে জড়িত। সরকার দুধ-উৎপাদনে স্বয়ংসম্পপূর্ণতা অর্জনের লক্ষ্যে দুগ্ধখামারীদের মধ্যে ৫ শতাংশ সুদে ঋণপ্রদান করে যাচ্ছে। এখাতে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং এপর্যন্ত মোট ৬৭ কোটি টাকা বিতরণ করা হয়েছে।
দেশস্বাধীনের পর এই প্রথম ‘প্রাণিসম্পদ সেবাসপ্তাহ-২০১৭’ পালন করা হচ্ছে। আগামী ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী এ সপ্তাহ পালিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026