1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির

ঈশ্বর তোমাকে মুকুট দেবেন, মেসিকে রিভালদো

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৫৯ বার দেখা হয়েছে

বিশ্বকাপ ফাইনালের জন্য লিওনেল মেসিকে শুভকামনা জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো। ব্রাজিল এবং নেইমার আসরে না থাকায় তিনি মেসি আর্জেন্টিনার সমর্থন দিচ্ছেন বলে উল্লেখ করেছেন।

সেমিফাইনালের লড়াইয়ে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। ওই ম্যাচে ক্রোয়াটদের ৩-০ গোল হারিয়েছে মেসির আর্জেন্টিনা। জাদুকরী ফুটবল দেখিয়েছেন লিও। তার খেলা মাঠে থেকে উপভোগ করেছেন রিভালদো, রোনালদিনহো এবং রোনালদো ফেনেমেনন।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে গ্রেট রিভালদো লিখেছেন, ‘বিশ্বকাপে আমাদের ব্রাজিল কিংবা নেইমার নেই। সেজন্য আমি আর্জেন্টিনার পক্ষে আছি। মেসিকে নিয়ে কিছু বলার নেই। তোমার আগেই বিশ্বকাপ জেতা উচিত ছিল। তবে ঈশ্বরই ভালো জানেন কখন কী করতে হবে। আগামী রোববার ঈশ্বর তোমাকে মুকুট দেবেন।’

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ছয় ম্যাচ খেলেছে। এর মধ্যে মেসি চার ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন। আসরে যৌথভাবে সর্বোচ্চ পাঁচ গোল করেছেন। মেসিকে তাই রিভালদো টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন, ‘তুমি (মেসি) ব্যক্তি হিসেবে এই শিরোপার দাবিদার, যে অসাধারণ ফুটবল তুমি এরই মধ্যে খেলেছ তার জন্য তোমার বিশ্বকাপ জেতা উচিত। ঈশ্বর তোমার মঙ্গল করবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026