1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

যশোর জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৪০ বার দেখা হয়েছে

ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :
স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবাণীতে মন্ত্রী বলেন, শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে জাতি একজন নিবেদিত প্রাণ রাজনীতিক ও দেশপ্রেমিককে হারালো। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রবীণ এ রাজনীতিক সাবেক গণপরিষদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য হিসেবে দেশ ও জাতির জন্য উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, শাহ হাদীউজ্জামান গতকাল দিবাগত রাত ১.০৫ ঘটিকায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল
৭৭ বছর। আজ যশোরের নওয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে বাদ আসর জানাজা শেষে দাফন করার কথা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026