1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অর্জন মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ১০৯ বাংলাদেশি উদ্ধার, চার দিনে ফিরলেন ৩৬২ জন দেশজুড়ে মব সহিংসতা ও রাজনৈতিক সংঘাতে এক মাসে নিহত ৪০ এক যুগে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে কড়া নজরদারি পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র করা হবে: আইজিপি দাউদকান্দি মডেল থানার ওসি প্রত্যাহার, পুলিশ লাইনে সংযুক্ত গাঁজা আত্মসাতের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার গণতন্ত্র সুসংহতকরণ ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী ক্রিপ্টোকারেন্সি ও ব্যবসা থেকে ট্রাম্পের শত কোটি ডলার আয়, স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার হোয়াইট হাউজের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

রোনাল্ডোর জন্য জার্সি নম্বর ছেড়ে দিলেন কুয়ার্দাদো

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ২৩৫ বার দেখা হয়েছে

২০১৬ সালে জুভেন্টাসে সাত নম্বর জার্সি পান কলম্বিয়ার তারকা খুয়ান কুয়ার্দাদো। তবে আগামী মৌসুমে এই জার্সিতে দেখা যাবে না কুয়ার্দাদোকে। কারন আগামী মৌসুম থেকে জুভেন্টাসের সাত নম্বর জার্সি পড়বেন পর্তুগালের অধিনায়ক ও রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
জুভেন্টাসের সাত নম্বর জার্সি রোনাল্ডো পাবেন কি-না এই নিয়ে সংশয় ছিলো। কিন্তু জুভেন্টাসের সাথে চুক্তি করার সময় জার্সি নিয়ে শর্ত জুড়ে দিয়েছিলেন রোনাল্ডো। কি ছিলো সেই শর্ত? রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্দেস জানান, ‘জুভেন্টাসের সাথে চুক্তির সময় জার্সি নিয়ে শর্ত দিয়েছিলেন রোনাল্ডো। শর্ত ছিলো- সাত নম্বর জার্সি দিতে হবে রোনাল্ডোকে। তার শর্ত শুরুতেই মেনে নেয় জুভেন্টাস ক্লাব কর্তৃপক্ষ।’
তিনি আরও জানান, ‘আট বছর ধরে গড়ে উঠা ‘সিআর সেভেন’ ব্র্যান্ড বদলাতে চাননি রোনাল্ডো। এজন্যই সাত নম্বর জার্সিটি তার প্রয়োজন ছিলো।’
রোনাল্ডোর ইচ্ছার কথা কুয়ার্দাদোকে জানায় জুভেন্টাস কর্তৃপক্ষ। কুয়ার্দাদো কোন ঝামেলা ছাড়াই রাজি হয়ে যান। তিন বছর আগে কুয়ার্দাদো যখন জুভেন্টাসে যোগ দেন তখন ১৬ জার্সি পড়তেন।
২০১৬ সালে জুভেন্টাসে সাত নম্বর জার্সি পান কুয়ার্দাদো। এবার নিজের জার্সির নম্বর দলের সেরা তারকার জন্য ছেড়ে দিলেন কুয়ার্দাদো। তিনি বলেন, ‘এটি ক্লাবের সিদ্বান্ত। আমি যেহেতু এই ক্লাবের হয়ে খেলি, তাই কর্তৃপক্ষ যা বলবে আমাকে তাই মেনে নিতে হবে। এরচেয়ে বড় কথা, রোনাল্ডোর আবদার রাখা। কারন কিছুদিন পর আমরা দল হিসেবেই খেলবো। দলের সাফল্যের জন্য খেলবো।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026