1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জ্ঞানভিত্তিক সমাজ গড়ে ওঠছে বাংলাদেশে — ভূমিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৫৯ বার দেখা হয়েছে

বড়াইগ্রাম (নাটোর), ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাঙালি জাতি এগিয়ে চলেছে। মুক্তচিন্তা, মুক্তবুদ্ধি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে ওঠছে বাংলাদেশে।
গতকাল নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৬ দিনব্যাপী ১৮তম একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্রস্থল হলো বই মেলা। জ্ঞানভিত্তিক সমাজ ও ক্ষুধামুক্ত সুখী সমৃদ্ধিশালী অর্থনীতি গড়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা হচ্ছে প্রতিটি মানুষের জন্য অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান নিশ্চিত করা। বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ও চেতনার বিকাশ ঘটেছিল বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, একটি অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ জাতি গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু নিরন্তর প্রচেষ্টা চালিয়েছিলেন। মন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক সমাজ না হওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা দেশবাসীর জন্য জ্ঞানের ভান্ডার খুলে দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে তিনি এর সুফল দেশবাসীর কাছে পৌঁছে দিচ্ছেন। তিনি জাতির পিতার লালিত স্বপ্নকে সকলে মিলে বাস্তবায়ন করার আহ্বান জানান।
পরে মন্ত্রী একুশে বইমেলা-২০১৭ উদ্বোধন করেন এবং বিভিন্ন বুকস্টল ঘুরে দেখেন। মেলায় ৪৭টি স্টল অংশ নেয়। ১৮ বছরের পুরনো রাজাপুর বইমেলা একুশে গ্রন্থাগার কর্তৃক নিরবচ্ছিন্নভাবে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বইমেলার আয়োজন করে আসছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026