1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষাকে এগিয়ে নিতে হবে —শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৬৯ বার দেখা হয়েছে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সুনির্দিষ্ট সুপারিশ পেলে বেসরকারি কলেজের শিক্ষকদের দাবিগুলো বিবেচনা করা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষাকে এগিয়ে নিতে হবে। তিনি এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

মন্ত্রী আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)-এর জাতীয় সম্মেলন ২০১৭ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষানীতি বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার উন্নয়নে শিক্ষকদের মান বাড়ানো জরুরি বলে তিনি উল্লেখ করেন। তিনি শিক্ষকদের নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান।

বাকশিস-এর সভাপতি অধ্যক্ষ আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাকশিস-এর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরুন নবী সিদ্দিকী এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মোঃ ফয়েজ হোসেন বক্তৃতা করেন। সভায় বক্তাগণ সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে কলেজ শিক্ষা জাতীয়করণ দাবি জানান। তারা শিক্ষকদের পদোন্নতি এবং এমপিও নীতিমালা দাবি করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026