1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

ইতিহাস পাকিস্তানের গণহত্যা, নিপীড়ন ও সন্ত্রাসের কথা বলে —তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৯৫ বার দেখা হয়েছে

ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সঠিক ইতিহাসচর্চা একথাই বলে, পাকিস্তান একাত্তরে গণহত্যা, বিভিন্ন জাতিসত্তার ওপর নিপীড়ন এবং সন্ত্রাস উৎপাদন ও রপ্তানি করেছে। তারা অপরাধ স্বীকার না করে যতই মিথ্যাচারে লিপ্ত হোক, ইতিহাসে অপরাধীদের ক্ষমা নেই।’
শুক্রবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ত্রয়োদশ আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
দেশের ইতিহাসের ওপর আলোকপাত করে মুক্তিযোদ্ধা ইনু বলেন, আধুনিক বাঙালি জাতীয়তাবাদের জনক বঙ্গবন্ধু’র নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে বাঙালি যে বীরত্ব ও ত্যাগ দেখিয়েছে, তা বিশ্বের বুকে বীরের জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছে। পদ্মা-মেঘনা-যমুনার পানি শহীদের রক্তে রক্তাক্ত, মাটিতে এখনো আবাল-বৃদ্ধ-বণিতার রক্তের দাগ। এদেশের প্রতিটি কণা আক্রমণকারী পশুর বিরুদ্ধে আক্রান্ত মানুষের মাথানত না করার সাক্ষী।
‘বঙ্গবন্ধু হত্যাকারী, রাজাকার, সামরিক ও সাম্প্রদায়িক চক্র পঁচাত্তর সাল থেকে যে অন্ধকার যুগ এনেছিল, শেখ হাসিনা সেখান থেকে জাতিকে আলোর পথে নিয়ে চলেছেন; এই পথে জঙ্গিসন্ত্রাসের কোনো স্থান নেই’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়া এবং বিএনপি সাম্প্রদায়িক সন্ত্রাসে মদদ না দিলে জঙ্গিবাদের এতো উৎপাত হতো না, বহু আগেই জঙ্গিরা নির্মূল হতো, শান্তি প্রতিষ্ঠিত হতো।’
চার হাজার বছরের ইতিহাসসমৃদ্ধ বাংলাদেশের মানুষ সকল বাধা পায়ে দলে জঙ্গিমুক্ত, বৈষম্যহীন, সবুজ, টেকসই, ডিজিটাল বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়বেই, বলেন ইনু।
ইতিহাস একাডেমি, ঢাকা আয়োজিত এ সম্মেলনে সংস্থার সহ-সভাপতি অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ড. মুনতাসীর মামুন মূল প্রবন্ধ পাঠ করেন এবং নায়েমের মহাপরিচালক অধ্যাপক মোঃ হামিদুল হক বিশেষ অতিথির বক্তৃতা দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026