1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষাকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে দুদক চেয়ারম্যানের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৯৩ বার দেখা হয়েছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, বদলি, মাতৃত্বকালীন ছুটি, পেনশন প্রাপ্তি প্রভৃতি কাজের জন্য জেলা শিক্ষা অফিসে ঘুষ দিতে হয়। শিক্ষকরা নিয়মিত ক্লাস না নিয়ে প্রাইভেট পড়ান। সে টাকার ভাগ শিক্ষা অফিসে দিতে হয়। শিক্ষকগণ সময়মতো বিদ্যালয়ে যান না। এ ধরণের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। প্রাথমিক শিক্ষা বিভাগকে পুরোপুরি দুর্নীতিমুক্ত হতে হবে।
আজ চট্টগ্রাম পিটিআই অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষায় সুশাসন নিশ্চিতকরণে চট্টগ্রাম বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় চট্টগ্রাম বিভাগের সকল জেলা শিক্ষা অফিসার, পিটিআই ইনস্ট্রাক্টর, থানা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশ নেন।
দুদক চেয়ারম্যান বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। এ ভিত্তি মজবুত না হওয়ার পেছনে কোচিং সেন্টার ও কিন্ডার গার্টেনে শিক্ষাদান শেষে শ্রেণিকক্ষে শিক্ষাদানে শিক্ষকদের উদাসীনতা দায়ী। তিনি বলেন, দেশের উন্নয়নের বাতিঘর প্রাথমিক শিক্ষা। একে আরো প্রজ্জ¦লিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদেরকে নিজের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে। দেশকে কিছু দেওয়ার মতো প্রজন্ম জাতিকে উপহার দিতে হবে। এজন্য মানসিকতার পরিবর্তন করতে হবে। সৎ মনের পরিচয় দিতে না পারলে দুর্নীতি ও অনিয়ম দূর হবে না, সুশাসন নিশ্চিত হবে না।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এর সভাপতিত্বে সভায় চট্টগ্রামের উপপরিচালক মোঃ মাহবুবুর রহমান বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, থানা শিক্ষা অফিসার ও ইনস্ট্রাক্টরগণ নিজস্ব মতামত তুলে ধরেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026