1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

আইপিএলে সাকিবের দল না পাওয়া নিয়ে যা বললেন শিশির

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৬০ বার দেখা হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে উপেক্ষিত রইলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুইবার নিলামে ডাকার পরও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নান মন্তব্যের ঝড়।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। সোমবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে শিশির বলেছেন, আইপিএল চলাকালে জাতীয় দলের খেলা থাকাতেই সাকিব দল পাননি।

আইপিএল চলাকালে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুটি দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। এর মধ্যে চারটি টেস্ট ম্যাচ রয়েছে। আগে জানা গিয়েছিল, আইপিএল খেলার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ নাও খেলতে পারেন সাকিব। তবে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবেন। শিশিরের দাবি, সাকিবকে পুরো মৌসুম পাওয়া যাবে না বলেই কোনো দল তাকে নেয়নি।

 

শিশির বলেন, ‘খুব বেশি উত্তেজিত হওয়ার আগে শুনুন, নিলামের আগেই একাধিক দল তার (সাকিব) সঙ্গে যোগাযোগ করেছিল। জানতে চেয়েছিল, সে পুরো মৌসুম খেলতে পারবে কি না। তবে দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজের কারণে সে পুরো মৌসুম আইপিএল খেলতে পারবে না! এ কারণেই সে দল পায়নি। এখানে আহামরি কোনো বিষয় নেই।’

তিনি আরও বলেন, ‘তবে এটা কোনো সমাপ্তি নয়, আগামী বছর বলে একটা ব্যাপার আছে! দল পেতে হলে তাকে শ্রীলঙ্কা সিরিজ হাতছাড়া করতে হতো। তাই দল পেলেও কি আপনারা এখনকার মত কথা বলতেন? না কি এতক্ষণে তাকে বিশ্বাসঘাতক বানিয়ে দিতেন? আপনাদের বিচার-বিশ্লেষণে পানি দিলাম বলে দুঃখিত!’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026