1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

৮ কোটি ২৫ লাখে সিঙ্গাপুরের ক্রিকেটারকে কিনলো মুম্বাই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪৪ বার দেখা হয়েছে

আইপিএলে চমক দেখালেন সিঙ্গাপুরের আন্তর্জাতিক ক্রিকেটার টিম ডেভিড। দেশের হয়ে ১৪টি টি-টোয়েন্টি খেলা এই অলরাউন্ডারকে ভিত্তিমূল্যের ২০ গুণ বেশি দামে ৮ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে আইপিএলের এবারের মেগা নিলামে ইয়ন মরগ্যান, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ, সাকিব আল হাসানদের মতো তারকা ক্রিকেটাররা অবিক্রিত রয়ে গেছেন। অথচ ২৫ বছর বয়সী টিম ডেভিড বিপুল দামে বিক্রি হলেন।

আজ রবিবার আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনে এক্সেলারেটেড প্রসেসে নাম উঠে ডেভিডের। তাকে দলে পেতে একে একে লড়াইয়ে নামে দিল্লি ক্যাপিটাল, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস। শেষ দিকে কলকাতার সঙ্গে লড়াইয়ে করে তাকে ৮ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়ে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

যদিও এই অলরাউন্ডারের জন্য আইপিএল অবশ্য নতুন নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এর আগেও তিনি খেলেছেন এই লিগে। বর্তমানে খেলছেন পিএসএলের দল মুলতান সুলতান্সের হয়ে। তাছাড়া বিগ ব্যাশ-কাউন্টিতে নিয়মিত খেলেন তিনি। এদিকে ,সাকিব না পেলেও এবারের নিলামে প্রথম দিনেই দল পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। গত আসরে রাজস্থান রয়্যালসে খেলা ফিজের গন্তব্য এবার দিল্লি ক্যাপিটালস। ভিত্তিমূল্য দুই কোটি রুপিতেই ফিজকে দলে ভিড়িয়েছে তারা। তার জন্য শুধু দিল্লিই বিড করেছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026