1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল জামালকে ফিরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা

বিশ্বে করোনায় আরও ৯৮৭৪ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ২২৯ বার দেখা হয়েছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৮৭৪ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ২৪ হাজার ১৫২ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ৮০ লাখ ৫ হাজার ৩৭৪ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬৮ হাজার ৪৬১ জনে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ভারতে। দেশ দুটিতে যথাক্রমে ১২৭৩ ও ১১৭৩ জনের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, এ সময়ে সবচেয়ে বেশি ১ লাখ ৭১ হাজার ৯০৫ জনের করোনা শনাক্ত হয়েছে রাশিয়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।

এছাড়া এ সময়ে জার্মানিতে ১ লাখ ৩৮ হাজার ৮৬৭, তুরস্কে ৯৬ হাজার ৫১৪, জাপানে ৯২ হাজার ৮৬৫, নেদারল্যান্ডে ৯৯ হাজার ৬১৯, ব্রাজিলে ৬৮ হাজার ৫৪০, ভারতে ৬২ হাজার ৬০৭, যুক্তরাজ্যে ৫৭ হাজার ৬২৩ এবং ইসরায়েলে ৫০ হাজার ৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারসের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৪০ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জনের। তাদের মাঝে ২৮ হাজার ৬২৭ জন মারা গেছেন এবং ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন করোনা থেকে সেরে উঠেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026