1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল জামালকে ফিরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা

বিপিএল থেকে ছিটকে পড়লেন তাসকিন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল থেকে ছিটকে পড়লেন পেসার তাসকিন আহমেদ। চোটের কারণে গত কয়েক ম্যাচে মাঠে নামা হয়নি তার। অবশেষে অপেক্ষার অবসান হলো হতাশার সংবাদ দিয়ে। মাঠে ফেরা নয়, বিপিএল থেকেই ছিটকে গেলেন তাসকিন আহমেদ।

চলতি বিপিএলে আর খেলতে পারছেন না সিলেট সানরাইজার্সের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। পিঠের ব্যথার কারণে গত কিছুদিন ধরে অনুশীলন করতে পারছিলেন না জাতীয় দলের এই পেসার। বদলি হিসেবে তরুণ পেসার একেএস স্বাধীনকে দলে নিয়েছে সিলেট।

বিপিএলের চট্টগ্রাম পর্বে গত ২৮ ও ২৯ জানুয়ারি টানা দুই দিন ম্যাচ খেলে চোট পান তাসকিন। ঢাকা ফিরে কোনো ম্যাচ খেলতে বা অনুশীলন করতে পারেননি। দলের সঙ্গে সিলেটও যাননি তিনি। বিপিএলের পরপরই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। সেদিকে চোখ রেখেই তাসকিনকে নিয়ে সাবধানী থাকতে হচ্ছে, দুদিন আগে জানান সিলেটের ফিজিও জয় সাহা।

তাসকিনের চোট নিয়ে বলেন,‘তার এই পিঠের চোট আগে থেকেই ছিল। চট্টগ্রামের ম্যাচ শেষ হওয়ার পর একট স্টিফনেস ছিল। তিনি সেটা জানানোর পর আমরা এমআরআই করাই। পুরনো ইনজুরিও ফিরে এসেছে। তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে পারছি না, কারণ সামনে আফগানিস্তানের সফর আছে এখানে। সেই সিরিজে যেন খেলতে পারে, সেটাও দেখতে হচ্ছে। সম্পূর্ণভাবে ব্যথামুক্ত হতে না পারলে আমরা তাকে খেলাতে পারছি না।’

এবারের বিপিএলে ৪ ম্যাচ খেলে নেন ৫ উইকেট। এর মধ্যে এক ম্যাচেই ছিল ৩ উইকেট। ওভারপ্রতি রান গুনেছেন প্রায় ৯ করে। তার জায়গায় সুযোগ পাওয়া স্বাধীন গত জুনে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আবাহনী লিমিটেডের হয়ে ৩ ম্যাচে ৪ উইকেট নেন ওভারপ্রতি প্রায় সাড়ে ১০ রান করে দিয়ে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026