1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল জামালকে ফিরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা

চীন-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪৪ বার দেখা হয়েছে

বিশ্বজমিন (২ ঘন্টা আগে) ফেব্রুয়ারি ৬, ২০২২, রোববার, ১২:৫৩ অপরাহ্ন
আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে প্রত্যয় ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। চারদিনের চীন সফরে শেষদিন শনিবার লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক হয় ইমরান খানের। এতে আফগানিস্তানে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন দুই নেতা। একই সঙ্গে জোর দেয়া হয় আঞ্চলিক সংযুক্তি বা কানেকটিভিতে। বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের এক ফাঁকে ইমরান খান সাক্ষাত করেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাট মিরজিয়োয়েভের সঙ্গে। সেখানে আফগানিস্তান ও কাশ্মীর ইস্যুতে প্রাধান্য দেয়া হয়।

এ খবর দিয়ে অনলাইন ডন বলছে, সাক্ষাতে নিজেদের মধ্যে প্রচলিত উষ্ণ সম্পর্ক, পারস্পরিক গভীর আস্থা ও বোঝাপড়ার বিষয়ে কথা বলেন ইমরান খান ও চীনের প্রধানমন্ত্রী। তারা দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও ঘনিষ্ঠ করতে কাজ করতে একমত প্রকাশ করেন। একই সঙ্গে বহুমাত্রিক কৌশলগত সহযোগিতার বন্ধনকে আরও এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ইমরান খানের অফিস থেকে দেয়া বিবৃতিতে ‘পাকিস্তান-চায়না কমিউনিটি অব শেয়ারড ফিউচার ইন দ্য নিউ এরা’- বা নবযুগ গড়ে তোলার বিষয়ে কথা হয়েছে। নেইবারহুড ডিপ্লোমেসি বা প্রতিবেশীর সঙ্গে কূটনৈতিক সম্পর্কে পাকিস্তানকে চীন সব সময় অগ্রাধিকার দেয়- এমন মন্তব্য করেন লি কেকিয়াং। পাশাপাশি তিনি পাকিস্তানের সঙ্গে বহুমাত্রিক সহযোগিতাকে আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেছেন, পাকিস্তান যে পরিবেশ দিয়েছে, চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করেছে, তাতে সেখানে চীনা বিনিয়োগ আকৃষ্ট হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান থেকে কৃষি পণ্য আমদানি আরও বিস্তৃত করার কথা সক্রীয়ভাবে বিবেচনা করছে চীন।

বেইজিং সফরের শেষ দিনে ইমরান খান চীনের বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন। এসময় বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিদেশি রাষ্ট্রপ্রধানদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর সঙ্গে এদিন সন্ধ্যায় তার সাক্ষাত করার কথা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026