1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

এলজিআরডি মন্ত্রীর ফরিদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭
  • ২৫৬ বার দেখা হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশনের মাধ্যমে তথ্য আদান প্রদান ও সেবা প্রাপ্তি ঘটলে দেশ থেকে দুর্নীতি চিরতরে বিদায় নেবে।
তিনি আজ ফরিদপুরে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭ এর উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০২১ এর অন্যতম লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ নির্মাণ। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশকে উন্নত দেশে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করছেন।
তিনি জনগণের মধ্যে তথ্য প্রযুক্তির সেবা ছড়িয়ে দিতে প্রশাসন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের আহ্বান জানান।
জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান মোহ্তেশাম হোসেন বাবর ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ডিজিটাল উদ্ভাবনী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026