1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে — শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭
  • ৩০২ বার দেখা হয়েছে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সরকার গবেষণার ওপর জোর দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা আরো বাড়াতে হবে। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমরা এখন অন্যদেশ থেকে জ্ঞান ও প্রযুক্তি আমদানি করি। জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা রপ্তানি করার যোগ্যতা আমাদের অর্জন করতে হবে।

মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল মাঠে ‘বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১৭’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ডাচ-বাংলা ব্যাংক এ অলিম্পিয়াডের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্ম অনেক মেধাবী। এ প্রজন্মকে বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতায় গড়ে তুলতে হবে। এরাই নতুন বাংলাদেশ নির্মাণ করবে এবং ভবিষ্যতে নেতৃত্ব দেবে। তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ছেলেমেয়েদের সমতা অর্জিত হয়েছে, এটা একটি বিরাট অর্জন। বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা ও হার বাড়ছে। তিনি বলেন, শিক্ষার মান বাড়াতে পাঠ্যপুস্তক সহজ করতে হবে, পরীক্ষা পদ্ধতি সহজ ও আকর্ষণীয় করতে হবে এবং বইয়ের বোঝা কমাতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. মুহম্মদ জাফর ইকবাল, কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডাচ-বাংলা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শিরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আব্দুস সাত্তার এবং কমিটির সভাপতি ড. খোরশেদ আহমেদ কবির বক্তব্য রাখেন।

এর আগে শিক্ষামন্ত্রী দু’দিনব্যাপী ‘বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১৭’ এর উদ্বোধন করেন। পরে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী নিয়ে আয়োজিত মেলা ঘুরে দেখেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026