1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

মিলানে ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশের অংশগ্রহণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৩২৫ বার দেখা হয়েছে

ইতালির মিলানে ১১-১৩ ফেব্রুয়ারি ‘বরসা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার-২০১৮’ এ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অংশগ্রহণ করছে। মেলায় প্রায় ১ শ’ টি দেশের ২ হাজার কোম্পানি অংশ নিচ্ছে।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত বিদেশি সাংবাদিক এবং ট্যুর অপারেটরদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বাংলাদেশ ২০১২ সাল থেকে এ মেলায় অংশগ্রহণ করে আসছে। ইতিহাস, ঐতিহ্য, সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ ফরেস্টসহ অন্যান্য পর্যটনকেন্দ্র বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। বিদেশি পর্যটকদের ভ্রমণকে আনন্দময় ও নিরাপদ করার জন্য তিনি সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। মন্ত্রী আরো বলেন,
শিল্পসাহিত্য ও সভ্যতার কেন্দ্রভূমি ইতালির সাথে বাংলাদেশের দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক ভবিষ্যতে আরো উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইতালির হেরিটেজ এন্ড কালচার এন্ড ট্যুরিজম মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডরিনা বিয়াঙ্কি, লোর্ম্বাদি রিজিওনের প্রেসিডেন্ট রাফায়েলে ক্যাটানেও, মিলানের মেয়র যুসেপে সালাসহ অন্যান্য দেশ থেকে আগত মন্ত্রীগণ এবং দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মন্ত্রী মতবিনিময় করেন। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানের কনসাল এ কে মোহম্মদ শামসুল আহসান এবং বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাসির উদ্দীন এসময় উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026