1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭
  • ২৮২ বার দেখা হয়েছে

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :

“বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কবির জন্মস্থান সাগরদাঁড়িতে ২১-২৭ জানুয়ারি সপ্তাহব্যাপী ‘মধুমেলা ২০১৭’ অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

মাইকেল মধুসূদন দত্ত বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তাঁর হাতে বাংলা সাহিত্য পেয়েছে নবরূপ, হয়েছে সমৃদ্ধ ও ঐশ্বর্যম-িত। তিনি একাধারে বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্যের রচয়িতা, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, সনেট রচয়িতা ও আধুনিক শিল্পকলাসম্মত নাট্যকার। তিনি অভূতপূর্ব সৃষ্টি-নৈপূণ্য প্রদর্শন করে বাংলা সাহিত্যে পথিকৃতের ভূমিকা পালন করেছেন। মহাকবির স্বাজাত্যবোধ সুগভীর, সেই সঙ্গে সর্বমানবের সঙ্গে তাঁর যোগও নিবিড়; শব্দ প্রয়োগের নিপুণতায় বিশ্ব শিল্পীদের সভায় তিনি একজন প্রথম শ্রেণির শিল্পী, আর হৃদয়ধর্মে তিনি রাজাধিরাজ। তাঁর জীবনকাল মাত্র ঊনপঞ্চাশ বছরের। এই অপেক্ষাকৃত স্বল্পায়ু জীবনে কবি তাঁর লেখায় যে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন তা এক কথায় বিস্ময়। জন্মভূমির প্রতি গভীর অনুরাগ আগামী প্রজন্মের দেশপ্রেমের চিরন্তন উৎস হয়ে থাকবে।

বাংলাভাষা ও সাহিত্যের আলোকদিশারী এই কবির জন্মবার্ষিকীতে সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আমি ‘মধুমেলা ২০১৭’ এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026