1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি সার ডিলার নিয়োগে সচিবালয়ে এমপি-নেতাদের দৌড়ঝাঁপ মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো

প্রণব মুখার্জীর সাথে জাসদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮
  • ১৮৩ বার দেখা হয়েছে

বাংলাদেশ সফররত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সাথে হোটেল সোনারগাঁয়ে আজ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে দলের শীর্ষ নেতারা একান্ত সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎ শেষে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি ইনু সাংবাদিকদের বলেন, একাত্তরের মহাযুদ্ধে প্রণব মুখার্জী, ইন্দিরা গান্ধী ও সমগ্র ভারতের সাহসী ভূমিকার জন্য আবারও ভারতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিশ^ প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জন্য জঙ্গিবাদই সবচেয়ে বড় সমস্যা বলে বৈঠকে একমত পোষণ করেন তারা। দু’দেশের সম্পর্ক ঘনিষ্ঠতর করে উন্নয়ন ও সভ্যতাকে এগিয়ে নিতে জঙ্গিবাদ মোকাবিলায় ভারত ও বাংলাদেশ ঐক্যের ভিত্তিতে কাজ করবে, জানান তথ্যমন্ত্রী।
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ও শীর্ষনেতা রেজাউল করিম তানসেন এমপি, এ্যাডভোকেট রবিউল আলম, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, নূরুল আখতার ও কার্যকরী সদস্য হাসিনা আখতার বৈঠকে যোগ দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026