1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি সার ডিলার নিয়োগে সচিবালয়ে এমপি-নেতাদের দৌড়ঝাঁপ মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো

বিটিভি’র মানোন্নয়নে একযোগে কাজ করুন — তথ্য প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারি, ২০১৮
  • ২১৬ বার দেখা হয়েছে

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বাংলাদেশ টেলিভিশনের মানোন্নয়নে বিটিভি’র সকল কর্মচারী, শিল্পী, কলাকুশলীসহ সবাইকে একযোগে কাজ করতে হবে এবং তথ্য মন্ত্রণালয় এবিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে সবসময় প্রস্তুত।
আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশ টেলিভিশনের ঊর্ধŸতন কর্মকর্তাদের সাথে বৈঠককালে তিনি একথা বলেন।
তারানা হালিম বলেন, বর্তমান সরকার দেশ ও মানুষের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছে। জনকল্যাণ, সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি সরকারের উন্নয়ন কাজগুলো বিটিভিকে জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে জনগণ এ উন্নয়নের সুফল সম্পর্কে সচেতন হয়। এছাড়াও বিটিভিকে দ্রুত ডিজিটালাইজড করার বিষয়ে জোর গুরুত্বারোপ করেন তিনি।
তথ্যসচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, উপমহাপরিচালক (বার্তা) মোহাম্মদ নাসির উদ্দিন, উপমহাপরিচালক (অনুষ্ঠান) সুরৎ কুমার সরকার, প্রধান প্রকৌশলী মোঃ সোলেমান হক, মহাব্যবস্থাপক মাসুদুল হক, মুখ্য বার্তা সম্পাদক ড. সৈয়দা তাসমিনা আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026