1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: সালাহউদ্দিন আহমেদ ছাত্রদলের ভুয়া কমিটি সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিএনপির সতর্কতা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৭, হরমুজ প্রণালিতে জাহাজে আঘাত ইউরোপ সফরে নগর বাউল জেমস: পর্তুগাল-ইতালিসহ বিভিন্ন দেশে কনসার্ট ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি, উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী কানাডার অন্টারিওতে অবৈধ অভিবাসীদের সামাজিক সহায়তা সুবিধা বাতিল গাংনীতে সরঞ্জাম ও নগদ টাকাসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার ঢাকাকে আধুনিক ও দুর্গন্ধমুক্ত নগরী গড়তে ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান শুরু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারি, ২০১৮
  • ১৮৩ বার দেখা হয়েছে

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জিজান প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১০ জন বাংলাদেশি কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মন্ত্রী এক শোকবার্তায় বলেন, সৌদি আরবে জিজান প্রদেশে ১০ জন বাংলাদেশি কর্মী কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় আমি গভীরভবে শোকাহত। তারা বিদেশে কাজ করে কষ্টার্জিত আয় দিয়ে তাদের পরিবারকে সচ্ছল রেখেছিল এবং দেশের জন্য রেমিটেন্স প্রেরণ করতো।
মন্ত্রী নিহত কর্মীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, ৬ জানুয়ারি শনিবার সকাল ৭টায় কর্মীরা তাদের আবাসস্থল থেকে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026