1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল জামালকে ফিরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা

চেকপোস্টে না থামায় চিকিৎসককে গুলি করে হত্যা করল তালেবান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২২৪ বার দেখা হয়েছে

চেকপোস্টে না থামায় এক তরুণ চিকিৎসককে গুলি করে হত্যা করেছে তালেবান। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আফগানিস্তানের হেরাত প্রদেশে এই ঘটনা ঘটে বলে আফগানিস্তানের স্থানীয় খামা সংবাদ সংস্থা জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আমরুদ্দিন নুরী (৩৩) নামে ওই চিকিৎসক হেরাত শহরের একটি পুলিশের চেকপোস্টে না থামার কারণে তাকে গুলি করা হয় বলে পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নুরীর একটা ছোট প্রাইভেট ক্লিনিক ছিল। তিনি সম্প্রতি বিয়ে করেছিলেন।

যদিও কর্তৃপক্ষ তালেবানের গুলিতে ওই চিকিৎসকের নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেনি। তাদের দাবি তারা এ ধরনের কোনো ঘটনার ব্যাপারে জানেন না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026