1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে যানজট নিরসনে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের উদ্যোগ, আসছে সমন্বিত নীতিমালা পুলিশের ৪৯ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ, কমছে ট্রেনের বিরতিও প্রশাসনে আবারও রদবদল: ৭ কর্মকর্তার বদলি, পদায়ন ও প্রত্যাহার দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে

আলোকিত বাংলাদেশের প্রকাশনা স্থগিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩০০ বার দেখা হয়েছে

দৈনিক আলোকিত বাংলাদেশ গত ১৪ দিন ধরে প্রকাশিত হচ্ছে না। এ পরিস্থিতিতে বেশ কয়েক মাসের বেতন বকেয়া থাকায় দৈনিকটির সংবাদকর্মীরা কর্মবিরতিতে রয়েছেন।

এর আগে করোনাকালে বিপুল সংখ্যক সংবাদকর্মীকে ছাটাই করে দৈনিকটি। ওই সংবাদকর্মীদের ‘টার্মিনেশন বেনিফিট’ বাবত যে অর্থ দেয়ার কথা, সেগুলোর চেক দিলেও অর্থ পরিশোধ করেনি কর্তৃপক্ষ।

চাকরিচ্যুতরা জানান, চেক দিয়েও ব্যাংকে টাকা জমা না দিয়ে হয়রানি করে চলেছে আলোকিত বাংলাদেশ কর্তৃপক্ষ। এ ছাড়া সংবাদপত্রটির বহু কর্মী বেকার হয়ে পড়েছেন। তাদের বেতনের অর্থ পরিশোধ করা হচ্ছে না।

আলোকিত বাংলাদেশে চাকরি করেন- এমন একজন বলেন, মাসের পর মাস ধরে বেতন দিচ্ছে না আলোকিত বাংলাদেশ কর্তৃপক্ষ। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে চলবো কিভাবে?

আলোকিত বাংলাদেশ ঢাকা আহছানিয়া মিশনের একটি অঙ্গ-প্রতিষ্ঠান। সংবাদকর্মীদের এ দুর্দশার মধ্যে তাদের সক্রিয়তা নেই বললেই চলে। এ পরিস্থিতিতে সাংবাদিক সংগঠনগুলোর সহযোগিতা প্রত্যাশা করছেন সাংবাদিকরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026