1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হাসিনাকে ফেরতের প্রশ্ন ‘রাজনৈতিক বিষয়’ বলে এড়িয়ে গেলেন দীনেশ ত্রিবেদী অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো : পেট্রোবাংলা বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হবে

২ ডিসেম্বর সারাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদ্যাপিত হবে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ১৮৮ বার দেখা হয়েছে

বাংলাদেশের আকাশে আজ ১৪৩৯ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ২০ নভেম্বর ২০১৭ খ্রি. সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২১ নভেম্বর ২০১৭ খ্রি. মঙ্গলবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ২ ডিসেম্বর শনিবার সারাদেশে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হবে।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান।
সভায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস) মোঃ মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মোঃ শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আবদুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলীয়ার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী মসজিদের খতিব মাওলানা আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026