1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত চামড়া খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫১৭ ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যান সড়ক দুর্ঘটনার প্রধান কারণ: শেখ রবিউল আলম সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস প্রধানমন্ত্রীর চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে আধুনিকায়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী গাঢ় বেগুনি কাতান শাড়িতে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু, একসঙ্গে সুবিধা পাবেন ৩৭ হাজার যাত্রী

রয়ের ব্যাটে ইংল্যান্ডের কাছে বড় হার টাইগারদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৭১ বার দেখা হয়েছে

টি-টোয়েন্টিতে প্রথমবারের দেখায় বাংলাদেশের সঙ্গে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। বোলারদের দারুণ নৈপুণ্যতায় বাংলাদেশকে অল্প রানে আটকে দেওয়ার পর ব্যাট হাতে জেসন রয়ের ঝড়ো ইনিংসে আট উইকেটের জয় পেয়েছে ইংলিশরা। টানা দুই ম্যাচে জিতে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে ইয়ন মরগ্যানের দল।

আজ বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৫ ওভার ৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। ব্যাট হাতে ৩৮ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রয়। এর আগে টসে জিতে ব্যাট করতে এসে ছন্নছাড়া ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ করে বাংলাদেশ।

ছোট লক্ষ্য তাড়ায় ওপেনার জেসন রয় ও জস বাটলারের ৩৯ রানের জুটি ভাঙেন নাসুম আহমেদ। ১৮ রান করে সাজঘরে ফেরেন বাটলার। তিনে এসে রসের সঙ্গে দারুণ ব্যাট করেন ডেভিন মালান। দলীয় শতকের সময় নাসুমকে ছয় মেরে ব্যক্তিগত অর্ধশতকও তুলে নেন রয়। পাঁচ চার ও দুই ছক্কায় ৩৩ বলে ফিফটি করেন তিনি।

 

জয়ের খুব কাছাকাছি এসে শরিফুলের শিকার হন রয়। ৩৮ বলে ৬১ করা এই ওপেনারকে নাসুমের তালুবন্দিতে ফেরান তিনি। শেষের দিকে জনি বেয়ারস্টের ৮ ও মালানের ২৮ রানে ভর করে আট উইকেটের জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

এর আগে, ব্যাট করতে আসেন দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দান। প্রথম ওভারে মইন আলীকে দুটি চার মেরে দারুণ কিছুর আভাস দেন লিটন। কিন্তু মইনের দ্বিতীয় ওভারে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। দুই চারে ৮ বলে ৯ রান করেন তিনি। পরের বলে আরেক ওপেনার নাঈম শেখকেও ফেরান এই স্পিনার। আগের ম্যাচে ফিফটি করা এই ব্যাটসম্যান ফেরেন মাত্র পাঁচ রানে।

দলের বিপদে ত্রাতা হতে পারেননি সাকিব আল হাসান। ৭ বলে ৪ রানের ব্যর্থ ইনিংসে সাজঘরে ফেরেন তিনি। ক্রিস ওকসের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ব্যাটে বলে হয়নি সাকিবের। শটফাইন লেগে আদিশ রশিদের তালুবন্দি হন তিনি। এরপর মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর জুটিতে খানিকটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মুশফিকের রিভার্স সুইপে ৩৭ রানের এই জুটি ভাঙেন লিয়াম লিভিংস্টোন। লেগ বিফোরের আপিলে ৩০ বলে ২৯ রান করা এই ব্যাটসম্যানকে ফেরান লিভিংস্টোন।

নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসে সেট হওয়ার আগেই সাজঘরে ফেরেন আফিফ হোসেন ধ্রুব। ১৩তম ওভারের চতুর্থ বলে জোড়া রান নিতে গিয়ে নিজেদের মধ্যে ভুলবুঝাবুঝিতে রানআউটের শিকার হন তিনি। ৬ বলে করেন পাঁচ রান। দলের চাপে প্রতিরোধী কিছুই করতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহও। ২৪ বলে মাত্র ১৯ রান করে ফেরেন তিনি।

শেষের দিকে নুরুল হাসান সোহানের সঙ্গে জুটি গড়ে স্কুপ করতে গিয়ে আউট হন শেখ মেহেদী। ১০ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসে রশিদকে দুটি ছয় হাঁকিয়ে রানের চাকা ঘুরিয়ে দেন নাসুম। তার ৯ বলে অপরাজিত ১৯ রানে লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026