1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল জামালকে ফিরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা

স্কটল্যান্ডকে ১০৯ রানে আটকে দিল নামিবিয়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৫৪৯ বার দেখা হয়েছে

নামিবিয়ার মতো বিশ্বকাপের নবাগত দলের বিপক্ষেও চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি স্কটল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যাওয়া স্কটল্যান্ড ইনিংস গুটায় ১০৯/৮ রানে। প্রথম ওভারে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যাওয়া স্কটিশরা দলীয় ১৮ রানে হারায় চতুর্থ উইকেট।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ১০৯/৮ রানে ইনিংস গুটায় স্কটল্যান্ড।

বিশ্বকাপের ২১তম ম্যাচটি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বকাপের বাছাই পর্বে প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়া। আটলান্টিক সাগরের তীরবর্তী দেশটি বাছাই পর্বে সুযোগ পেয়ে টিকিট নিশ্চিত করে বিশ্বকাপের মূলপর্বের। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেমেই স্কটল্যান্ডের ব্যাটিংয়ে ধ্বস নামায় নামিবিয়া।

অন্যদিকে স্কটল্যান্ড বিশ্বকাপের মূলপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে। এর আগে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৯১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বির্যয়ে পড়ে ১০.২ ওভারে মাত্র ৬০ রানেই অলআউট হয়। সেই ম্যাচে ১৩০ রানের বিশাল ব্যবধানে জয় পায় আফগানিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

স্কটল্যান্ড: ২০ ওভারে ১০৯/৮ (মিচেল লিস্ক ৪৪, ক্রিস গ্রেভস ২৫, ম্যাথু ক্রস ১৯;রোবেন ট্রাম্পেলম্যান ৩/১৭)। 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026