1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭
  • ১৮৭ বার দেখা হয়েছে

জেল হত্যা দিবস (০৩ নভেম্বর) স্মরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা অসুস্থ থাকায় তার পক্ষে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক।

একই কারণে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দলের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।

আজ শুক্রবার সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া ও পরে আওয়ামী লীগের শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে প্রধানমন্ত্রী অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেননি বলেন জানান ওবায়দুল কাদের।

নির্ধারিত সময়ের কিছুটা পরে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শেখ হাসিনার সভাপতিত্বে স্মরণ সভা হওয়ার কথা রয়েছে।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ০৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।

বাংলাদেশের ইতিহাসে এটি কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে কারা অভ্যন্তরে জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026