1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭
  • ১৯৩ বার দেখা হয়েছে

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

আজ কুতুপালং-১ ক্যাম্পে ১ হাজার ২ শত ২ জন পুরুষ ও ৮ শত ৮২ জন নারী মিলে ২ হাজার ১ শত ৫ জন, কুতুপালং-২ ক্যাম্পে ১ হাজার ৭৯ জন পুরুষ ও ১ হাজার ২৬ জন নারী মিলে ২ হাজার ১ শত ৫ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৫ শত ৮৮ জন পুরুষ ও ৬ শত ৭৩ জন মহিলা নারী ১ হাজার ২ শত ৬১ জন, থাইংখালী-১ ক্যাম্পে ১ হাজার ২৭ জন পুরুষ ও ১ হাজার ২৮ জন নারী মিলে ২ হাজার ৫৫ জন, থাইংখালী-২ ক্যাম্পে ৯ শত ৪০ জন পুরুষ ও ১ হাজার ৩১ জন নারী মিলে ১ হাজার ৯ শত ৭১ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৬ শত ৪৭ জন পুরুষ ও ৮ শত ৫৯ জন নারী মিলে ২ হাজার ৫ শত ৬ জন, লেদা ক্যাম্পে ২ শত ৮০ জন পুরুষ ও ২ শত ৪৭ জন নারী মিলে ৫ শত ২৭ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১২ হাজার ৫ শত ৯ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৩ লাখ ২৫ হাজার ৬ শত ৬০ জনের নিবন্ধন করা হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ৭ হাজার। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026