1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

আফগানিস্তানে ‍জুমার নামাজে বিস্ফোরণে নিহত বেড়ে ৩৩

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ২১৯ বার দেখা হয়েছে

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহারে ‍জুমার নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ৯০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থার রয়টার্স।

 

স্থানীয় কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, কান্দাহার শহরের বিবি ফাতেমা নামের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই মসজিদটি শহরের সবচেয়ে বড় শিয়া মসজিদ

এ প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। একটি মসজিদের মূল দরজায়, একটি দক্ষিণ অংশে ও তৃতীয়টি অজুখানার দিকে।

 

হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, বিস্ফোরণে বহু হতাহত হয়েছে। আহতদের অবস্থা দেখে আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা অনেক বাড়তে পারে।

 

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সায়িদ খোসতি এক টুইটে বলেন, কান্দাহারে শিয়াদের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় আমরা খুবই দুঃখিত। তালেবানের বিশেষ বাহিনী ওই এলাকায় পৌঁছেছে। ঘটনার প্রকৃতি বিবেচনা ও দুষ্কৃতদের বিচারের আওতায় আনা হবে।

 

 

আরও পড়ুন:

আফগানিস্তানে ‍জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ১৬

 

 

রয়টার্স জানায়, তাৎক্ষণিকভাবে কোনো দল বা গোষ্ঠী এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। মাত্র এক সপ্তাহ আগেই দেশটির উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় একই পদ্ধতিতে হামলা চালিয়েছিল জঙ্গিগোষ্ঠী আইএস। এতে প্রায় অর্ধশত মানুষ নিহত ও শতাধিক আহত হন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026