1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

কবি থেকে মাঠকর্মী, সবাই সরাবে সামরিক-সাম্প্রদায়িকতার জঞ্জাল — তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭
  • ২১০ বার দেখা হয়েছে

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সামরিক শাসন ও সাম্প্রদায়িকতার জঞ্জাল পরিষ্কার করতে কবি-সাহিত্যিক থেকে রাজনীতির মাঠকর্মী, সবাইকেই একযোগে কাজ করতে হবে। আর এজন্য কবি শামসুর রাহমান আমাদের জাতীয় জীবনে এখনো প্রাসঙ্গিক।
আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে কবি শামসুর রাহমান: জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ আহ্বান জানান। কবির ৮৯তম জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘর এ সভার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, সামরিক-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবি শামসুর রাহমানের সোচ্চার কাব্য আমাদের আত্মা ও বোধের মুক্তির পথে চিরন্তন প্রেরণা। শেখ হাসিনার সরকার অতীতের স্বৈর-সাম্প্রদায়িকতার জঞ্জাল থেকে জাতিকে মুক্ত করে কৃষ্ণপক্ষ থেকে শুক্লপক্ষে নিয়ে চলেছেন। এই পথে কাঁটা আছে, রক্ত ঝরবে, কিন্তু কবিতা সাথে নিয়ে আমরা এগিয়ে যাবো, জয়ী হবো।
এসময় কবি শামসুর রাহমানকে দেশের নাগরিক জীবনের শ্রেষ্ঠ কবি হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, অমর এই কবির কবিতার পঙ্ক্তিমালায় আমাদের ভাষা, স্বাধীনতা, জীবন ও যৌবনের গান ধ্বনিত-প্রতিধ্বনিত।
সাবেক সিনিয়র সচিব ও সংস্কৃতিজন হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী ও সমকালীন কবিদের মধ্যে মুহম্মদ নূরুল হুদা, হাবীবুল্লাহ সিরাজী, নাসির আহমেদ, মাহবুব আজিজ বক্তব্য রাখেন।
সভাশেষে ‘বিশিষ্ট আলোকচিত্রী এম এ তাহেরের ক্যামেরায় কবি শামসুর রাহমান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026