1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

গুচ্ছগ্রাম তৈরি করে গৃহহীনকে পুনর্বাসন করার নির্দেশ ভূমিমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ২০২ বার দেখা হয়েছে

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ গৃহহীনদের জন্য পাবনা জেলার অভ্যন্তরে গুচ্ছগ্রাম নির্মাণের জায়গা নির্বাচন করার জন্য পাবনা জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। পাবনা জেলায় ১ হাজার গৃহহীন পুনর্বাসন করার মতো খাসজমি খুঁজে বের করে গুচ্ছগ্রাম তৈরির নির্দেশ দেন।
ভূমিমন্ত্রী আজ পাবনা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসককে এ নির্দেশ দেন।
গুচ্ছগ্রাম প্রকল্প-২য় পর্যায়ের আওতায় প্রতি গৃহহীন পরিবারের জন্য থাকছে বিনামূল্যে ৩ থেকে ৮ শতাংশ ভূমিসহ ৩০০ বর্গফুটের ফ্লোর স্পেসবিশিষ্ট আরসিসি পিলারসহ দুই কক্ষের ঘর, নিরাপদ সুপেয় পানির জন্য নলকূপ, ৫ রিংবিশিষ্ট স্যানিটারি ল্যাট্রিন ও মাল্টিপারপাস কমিউনিটি হল।
ভূমিমন্ত্রী বলেন, সারাদেশে ২০১৪ জানুয়ারি থেকে ২০১৭ জুন পর্যন্ত ৮৪ হাজার ৭৩টি ভূমিহীন পরিবারকে ৪১ হাজার ৭০৫ একর কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে। জনগণ এখন সহজেই নামজারি, জমাভাগ, ভূমি উন্নয়ন কর, জমির নকশা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে পারছে। সারাদেশে ভূমি অফিসগুলোর আধুনিকায়ন অবকাঠামোর উন্নয়ন কাজ চলছে। কৃষি, অকৃষি, জলাভূমি, বনভূমি, পাহাড়, শিল্পাঞ্চলে ভাগ করে ল্যান্ড জোনিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে গৃহহীনদের জন্য খাসজমিতে ঘর নির্মাণ করে তাদের পুনর্বাসন ও ভূমিহীনদের খাসজমি প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। গুচ্ছগ্রাম ও চর উন্নয়ন কার্যক্রমের আওতায় বরাদ্দকৃত সুবিধাভোগী ভূমিহীনের আয়বর্ধক বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং ভূমিহীন পরিবারের মধ্যে খাসজমি বন্দোবস্ত প্রদানে সংশ্লিষ্টদের আন্তরিক থাকার আহ্বান জানান মন্ত্রী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026