1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

বধ্যভূমিতে একই রকম স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে —মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ১৮৫ বার দেখা হয়েছে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সারাদেশে সব বধ্যভূমিতে একই রকম স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে যাতে মানুষ দেখে সহজে চিনতে ও বুঝতে পারে। ইতোমধ্যে ৩৬০টি বধ্যভূমির তালিকা করা হয়েছে। মন্ত্রী আজ নীলফামারী জেলার ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মন্ত্রী বলেন, দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ নতুন প্রজন্ম প্রয়োজন। তাই মুক্তিযোদ্ধাদের সন্তান এবং পরিবারকেও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে। মুক্তিযোদ্ধাদের উপজেলা সদরের ব্যাংকে গিয়ে কষ্ট করে টাকা তুলতে হবে না। এলক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।
সভায় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শাহীনুর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক আব্দুল হাকিম ও স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি তেইশ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। পরে মন্ত্রী একই জেলার জলঢাকা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনও উদ্বোধন করেন। ১ কোটি একাশি লাখ টাকা ব্যয়ে এ কমপ্লেক্স নির্মাণ করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026