1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

ভুল উচ্চারণ যেমন কানে লাগে তেমনি ভুল বানান চোখে লাগে -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ২২৭ বার দেখা হয়েছে

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ভুল উচ্চারণ যেমন কানে লাগে তেমনি ভুল বানান চোখে লাগে। উচ্চারণের ব্যাপারে আবৃত্তি শিল্পীদের গভীর মনোযোগ দিতে হবে। কণ্ঠ ও উচ্চারণের বাইরে যেটি প্রয়োজন সেটি হল কবিতার গভীরে প্রবেশ করা।
মন্ত্রী আজ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত জাতীয় প্রায়োগিক কর্মশালা এবং বার্ষিক সম্মেলন ২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, সুন্দরভাবে কবিতা উপস্থাপন ও আবেগে বিহ্বল হওয়াই কবিতার মুখ্য বিষয় নয়, বরং কবিতা অনেক বেশি দায়িত্ব ও কর্তব্য কাঁধে নেয়ার কথা বলে। তিনি নাটক ও আবৃত্তি চর্চাকারীদের প্রতিটি পাড়ায় প্রতিটি বিদ্যালয়ে গিয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করার আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, এখন তা বাস্তবায়নের সংগ্রাম চলছে এবং এ সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হয়েছে তাতে সংস্কৃতিকর্মীদের আবাসনের সুবিধার্থে একটি ডরমেটরির ব্যবস্থা রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন। কর্মশালায় সারাদেশের আবৃত্তি সংগঠনগুলো থেকে ছয় শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য ঝুনা চৌধুরী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026