1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন

জাতিসংঘ মহাসচিব ও ইউএন-উইমেন’র নির্বাহী পরিচালকের সাথে স্পিকারের বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ২২০ বার দেখা হয়েছে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজের মধ্যে গতকাল জাতিসংঘ সদরদপ্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা রোহিঙ্গা সমস্যাসহ জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক এজেন্ডা নিয়ে মতবিনিময় করেন।
মহাসচিব বাংলাদেশের এসডিজি বাস্তবায়ন কার্যক্রমে বাংলাদেশ জাতীয় সংসদের ভূমিকার প্রশংসা করেন। মহাসচিব রোহিঙ্গা সমস্যা সমাধানে তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে তার ব্যক্তিগত ও জাতিসংঘের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে নিশ্চয়তা দেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত উদ্যোগ ও তার নেতৃত্বে জাতিসংঘের ভূমিকার জন্য বাংলাদেশের জনগণ, সরকার ও জাতীয় সংসদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান। এছাড়া স্পিকার জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক এজেন্ডা বাস্তবায়নে জাতিসংঘ মহাসচিবের ঐকান্তিক প্রচেষ্টারও প্রশংসা করেন।
স্পিকার চলমান রোহিঙ্গা সংকট এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অব্যাহত প্রবেশের বিষয়ে মহাসচিবকে অবহিত করেন। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে মানবিক সহায়তার পাশাপাশি এর জরুরি ও রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। স্পিকার মিয়ানমারের সাথে বাংলাদেশের চলমান দ্বিপাক্ষিক আলোচনাকে ফলপ্রসূ করার ক্ষেত্রে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার ওপর জোর দেন। এ বিষয়ে মহাসচিবের গতিশীল নেতৃত্ব, সুদীর্ঘ অভিজ্ঞতা ও দৃঢ় প্রতিশ্রুতির ওপর বাংলাদেশের উচ্চ প্রত্যাশার কথা স্পিকার পুনর্ব্যক্ত করেন। তিনি সুবিধাজনক যে কোনো সময়ে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বিকেলে স্পিকার ইউএন-উইমেন’র নির্বাহী পরিচালক চযঁসুরষব গষধসনড় ঘমপঁশধ এর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশে নারীর সার্বিক ক্ষমতায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বিশেষকরে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ ত্বরান্বিত করতে ই-কমার্স ও আইটি সেক্টরে নারীর দক্ষতা উন্নয়নে অধিকতর প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026