1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

সংঘর্ষে জড়ালেন ডু প্লেসি-মোস্তাফিজ (ভিডিও)

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৭৫ বার দেখা হয়েছে

শনিবার আইপিএলের ৪৭তম ম্যাচে মোস্তাফিজুর রহমান ও ডু প্লেসির সঙ্গে ভংঙ্কর সংঘর্ষ ঘটে।

মোস্তাফিজুর রহমানের করা বলটি মিড অফে ঠেলে রান নিতে গিয়ে দ্য ফিজের সঙ্গে ধাক্কা লাগে ডু প্লেসির।

সেই ঘটনার পর খেলা থামিয়ে ডু প্লেসিকে মেডিক্যাল ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়। আইপিএল খেলতে যাওয়ার আগে পাকিস্তান সুপার লিগেও প্রতিপক্ষের ক্রিকেটারের সঙ্গে সংঘর্ষ হলে সাময়িক স্মৃতিশক্তি হারান দক্ষিণ আফ্রিকার সাবেক এ অধিনায়ক।

রাজস্থান রয়েলসের বিপক্ষে ১৯ বলে ৩২ করে রাহুল তিওয়াকির বলে আউট হন ডু প্লেসি।

শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ঋতুরাজ গায়কওয়াদের সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৮৯ রান করে চেন্নাই সুপার কিংস। দলের হয়ে ৬০ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ১০১ রান করে ঋতুরাজ। ১৫ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন রবিন্দ্র জাদেজা।

চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে ১৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় রাজস্থান রয়েলস। এই জয়ে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শেষ চারে খেলার স্বপ্ন জিইয়ে রাখে মোস্তাফিজরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026