1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন

সচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্তন ক্যান্সার রোগীর মৃত্যুর হার কমানো সম্ভব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ২২৯ বার দেখা হয়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, স্তন ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণের মাধ্যমে নারীদের স্তন ক্যান্সার রোগীর মৃত্যুর হার কমানো সম্ভব। স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে বাংলাদেশের নারীদের সক্ষমতা ও ক্ষমতায়ন বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আজ ঢাকার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের ব্রিফিং সেন্টারে বিশ্ব স্তন ক্যান্সার দিবস উপলক্ষে দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্তন ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী স্তন ক্যান্সারে আক্রান্ত নারীদের কুসংস্কার আর ভ্রান্ত ধারণা ভেঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার আহ্বান জানান। তিনি বিদেশ গমনেচ্ছুক নারী কর্মীদের প্রাক-বহির্গমন ব্রিফিং প্রদানের সময় এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে নারী প্রশিক্ষণার্থীদের কোর্স প্রদানকালে স্তন ক্যান্সারের বিষয়ে সচেতনতামূলক আলোচনা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালককে অনুরোধ জানান।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার, এনডিসি’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের হেড অভ্ অ্যাডভাইজার কমিটি আয়েশা সিদ্দিকা শেলী। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আহ্সানিয়া ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের পরিচালক ড. প্রফেসর কামরুজ্জামান চৌধুরী। এছাড়া, সেমিনারে অতিথি বক্তা হিসেবে ছিলেন দ্য ডেইলি অবজারভারের ম্যানেজিং এডিটর এবং পিডিজি রোটারি ইন্টারন্যাশনালের, পিডিজি এসএএম শওকত হোসেন ও দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইমাম আহমেদ ওয়ালিউল মাওলা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026