1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল জামালকে ফিরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা

পাওয়ার অভ্ অ্যাটর্নি আইন ও বিধিমালার অস্পষ্টতা দূর করা হবে — আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭
  • ২৪২ বার দেখা হয়েছে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পাওয়ার অভ্ অ্যাটর্নি আইন, ২০১২ এবং পাওয়ার অভ্ অ্যাটর্নি বিধিমালা, ২০১৫ এর যে সমস্ত অনুচ্ছেদে অস্পষ্টতা রয়েছে তা শিগগিরই দূর করা হবে। একইসাথে নিবন্ধন বিধিমালা, ২০১৪ এর যে সমস্ত বিধি ও উপবিধিতে অস্পষ্টতা রয়েছে তাও দূর করা হবে।
আজ ঢাকায় আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে আইনমন্ত্রী তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় তিনি চট্টগ্রাম জেলা জজশিপের শূন্য পদগুলো এক সপ্তাহের মধ্যে পূরণ করা হবে বলে জানান।
বৈঠকে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম-সচিব এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া ও বিকাশ কুমার সাহাসহ আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং ”ট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেনসহ সমিতির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026