1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে পানির ফোয়ারা? মন্ত্রী বললেন ‘সঠিক নয়’ মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কাউকে ফায়দা লুটতে দেয়া হবে না – ত্রাণমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ২১১ বার দেখা হয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, রোহিঙ্গা পরিস্থিতি বা ত্রাণ বিতরণ ও সংগ্রহের নামে কোনো গোষ্ঠীকে ফায়দা লুটতে দেয়া হবে না। সরকার বিষয়টিকে সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোন থেকে দেখছে। সবাইকে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সাহায্যের হাত বাড়াতে হবে।
মন্ত্রী আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রোহিঙ্গাদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনকালে একথা বলেন।
মন্ত্রী মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের জন্য বাংলাদেশ গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এসময় তিনি জানান, এসব লোকদের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে সাময়িকভাবে রাখা হচ্ছে। কুতুপালং ক্যাম্পকে ২০টি ব্লকে ভাগ করা হবে। প্রত্যেক ব্লকের জন্য একটি করে প্রশাসনিক ও পরিসেবা ইউনিট ও গোডাউন স্থাপন করা হবে। ফলে সেবা প্রদান সহজ হবে। তিনি জানান, ইতোমধ্যে ৭০ হাজারের অধিক শেড নির্মাণ করা হয়েছে। বর্তমানে রোহিঙ্গাদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মোট ১ লাখ ৫০ হাজার শেড নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশি বিদেশি এনজিওদের সহায়তায় নির্মাণকাজ দ্রুত শেষ করা হবে।
খাদ্য পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বিশ্ব খাদ্য সংস্থা ৬ লাখ লোকের খাদ্যের সংস্থান করবে। বাকি লোকদের দেশি বিদেশি সংস্থা থেকে প্রাপ্ত ত্রাণ থেকে খাদ্য সরবরাহ করা হবে। বিশ^ খাদ্য সংস্থা তাদের নতুন বাজেটে পরবর্তীতে বাকি লোকদের অন্তর্ভুক্ত করে নিবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ত্রাণসচিব মো. শাহ্ কামাল, কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক সৈয়দ এম এ হাসেমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026