1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ভ্যাট ফাঁকিতে আলেশা মার্ট বিক্রয় তথ্য গোপন ও কেনাকাটায় কারচুপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৫ বার দেখা হয়েছে

রহমত রহমান: ই-কমার্স ভেঞ্চার আলেশা মার্টের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পর ভ্যাট ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। বিক্রয় তথ্য গোপন আর প্রতিষ্ঠানের ব্যয় বা কেনাকাটায় প্রায় ৪ কোটি ৩৩ লাখ টাকা (সুদ ছাড়া) ফাঁকি দিয়েছে। ফাঁকি দেয়া ভ্যাট পরিশোধে প্রতিষ্ঠানকে দাবিনামা সংবলিত কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। সম্প্রতি ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেট এই নোটিস দিয়েছে। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে। তবে প্রতিষ্ঠান এই অভিযোগকে ‘ভোগাস’ বলছে।

এনবিআর সূত্রমতে, আলেশা মার্টের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ পায় এনবিআর। বিষয়টি খতিয়ে দেখতে এনবিআর থেকে ঢাকা উত্তর ভ্যাট কমিশনারকে নির্দেশ দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ভ্যাট গুলশান বিভাগের কর্মকর্তারা চলতি বছরের ২১ এপ্রিল আলেশা মার্টের করপোরেট অফিসে (প্রাসাদ প্যারাডাইস, লেভেল-৪, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী) অভিযান চালায়। সেখান থেকে প্রতিষ্ঠানের বিক্রয় তথ্য, বাণিজ্যিক দলিল জব্দ করে। এসব দলিলাদি ও দাখিলপত্র (মাসিক ভ্যাট রিটার্ন) পর্যালোচনা করে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি উদ্ঘাটন করা হয়। পরে ১১ মে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার প্রতিবেদনে দেখা গেছে, আলেশা মার্ট অনলাইনে পণ্য বিক্রি করে। সেই পণ্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দেয়। আর প্রতিষ্ঠানটি বিক্রি করা সেই পণ্যের ওপর কমিশন নেয়, যার ওপর ভ্যাট প্রযোজ্য। কিন্তু প্রতিষ্ঠানটি প্রাপ্ত কমিশনের ওপর কোনো ভ্যাট দেয়নি। দেখা গেছে, প্রতিষ্ঠানটি চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে পণ্য বিক্রি করেছে ৮৬ কোটি ২৪ লাখ ৪৮ হাজার ৭২৩ টাকা। যাতে গ্রস কমিশন পেয়েছে দুই কোটি ১৭ লাখ ১৭ হাজার ২৪৯ টাকা। এই কমিশনের ওপর ৫ শতাংশ হারে প্রযোজ্য ভ্যাট ১০ লাখ ৮৫ হাজার ৮৬২ টাকা। বিক্রয়ের ওপর কমিশন ও এর ওপর ভ্যাট প্রতিষ্ঠানটি দাখিলপত্রে গোপন করেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026