1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

এক বাঘাইড়ের দাম ৪৫ হাজার টাকা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৯৮ বার দেখা হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের বিশাল এক বাঘাইড় মাছ। মাছটি ৪৫ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে পদ্মা নদীর অন্তার মোড় এলাকায় জেলে খালেক হালদার জাল ফেলেন। কিছুক্ষণ পর স্রোতের টানে তার নৌকাটি দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে চলে আসে। এ সময় তিনি জালে শক্ত টান অনুভব করলে দ্রুত জাল টেনে উপরে তোলেন। তখন দেখতে পান তার জালে ধরা পড়ে বিশালকৃতির বাঘাইড় মাছটি।

এরপর মাছটি তিনি দৌলতদিয়া ঘাটের দুলাল মণ্ডলের আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৪৩ হাজার ৭৫০ টাকা দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ আলী মৃধা। এ সময় বিশাল মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী জানান, মোবাইলে যোগাযোগ করে মাছটি তিনি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৫০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন।

গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ যুগান্তরকে জানান, পদ্মায় আজকাল নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026