1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে পানির ফোয়ারা? মন্ত্রী বললেন ‘সঠিক নয়’ মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী ‘মাদার অভ্ হিউমিনিটি’ নামে আখ্যায়িত হয়েছেন – নৌমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭
  • ২০৮ বার দেখা হয়েছে

মিয়ানমার সরকার রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করার লক্ষ্য নিয়ে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটতরাজ চালাচ্ছে। জীবন ও সম্ভ্রম বাচাঁনোর জন্য ইতোমধ্যে ৫ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় দিয়ে আজ ‘মাদার অভ্ হিউমিনিটি’ নামে আখ্যায়িত হয়েছেন।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংগঠন দু’টি টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের জন্য শতাধিক ট্রাক ভর্তি ত্রাণসামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়াবে বলে মন্ত্রী উল্লেখ করেন। নৌপরিবহন মন্ত্রী উক্ত দু’টি সংগঠনের আহ্বায়ক।
জাতিসংঘে ৭২তম সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘২৫ শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবি এবং রোহিঙ্গা সংকটের সমাধান হিসেবে পাঁচদফা পরিকল্পনা তুলে ধরায় তাঁকে অভিনন্দন জ্ঞাপন ও প্রস্তাবিত দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংসদ সদস্য শিরিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, রোকেয়া প্রাচী, কামরুল আলম সবুজ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া এসময় উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026