1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন

বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে এএসএ চুক্তি স্বাক্ষর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭
  • ২৩৭ বার দেখা হয়েছে

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে (ইউএই) এএসএ (এয়ার সার্ভিস এগ্রিমেন্ট) চুক্তি সম্পাদিত হয়েছে।
গতকাল ২ অক্টোবর দুবাই’র সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দপ্তরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও ইউএই’র ইকনমি মিনিস্টার ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ডিরেক্টর জেনারেল সুলতান বিন সিদ আল মনসুরি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে ১৯৮৮ সাল থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ার সফল রূপায়ন সম্ভব হলো। চুক্তিস্বাক্ষরের ফলে বিমান বাংলাদেশ ও আরব আমিরাতের বিমান সংস্থাগুলো বর্ধিত ফ্রিকোয়েন্সি, রুট সুবিধা পাওয়ার দ্বার উন্মুক্ত হবে।
চুক্তি স্বাক্ষরের আগে উচ্চপর্যায়ের এক বৈঠকে বিমান ও পর্যটণ মন্ত্রী জানান, বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটণখাতে বিপুল সম্ভাবনা রয়েছে, কিন্তু গত কয়েক বছর যাবত বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান না করায় এ সম্ভাবনা দারুনভাবে বিঘিœত হচ্ছে। মুসলিম উম্মাহর ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবেও এ ভিসা প্রদান পুনরায় চালু করতে তিনি ইউএই সরকারের প্রতি অনুরোধ জানান।
বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাওয়া এভিয়েশন বিশ^বিদ্যালয়ে বিনিয়োগ, বিশেষজ্ঞ প্রেরণ, একাডেমিক ও এডমিনিস্ট্রেটিভসহ বিভিন্ন বিষয়ে আরব আমিরাতের সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে ইউএই কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতার আশ^াস দেন।
এছাড়া মন্ত্রী জানান, বাংলাদেশে প্রশিক্ষিত ফ্লাইট ক্রু, ফ্লাইট ইঞ্জিনিয়ার, এয়ার ক্রাফট ইঞ্জিনিয়ার ও কেবিন ক্রু আছে। তাদের থেকে নিয়োগ করার জন্য ইউএই’র বিমান সংস্থাগুলোকে আহ্বান জানান। ইউএই কর্তৃপক্ষ আগামী ডিসেম্বরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরে ভিসা প্রক্রিয়া চালুসহ সব বিষয় আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মো. ইমরান, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসান এবং ইউএই’র পক্ষে ইকনমি মিনিস্টার ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026