1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন

বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে সোলার হোম সিস্টেম বিতরণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০১৭
  • ১৭৯ বার দেখা হয়েছে

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গরিব ও অসহায় ৯২টি পরিবারের সদস্যদের মাঝে পরিবার প্রতি ১টি করে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়। এছাড়াও তিন পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ৮৯০টি সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। ফলে পরিবারগুলো ফ্যান, বাতি, মোবাইলে চার্জসহ বিদ্যুতের নানা সুবিধা গ্রহণ করতে পারবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর বান্দরবানের বাসভবনে আজ তিনি সোলার হোম সিস্টেম বিতরণ করেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের স্বাবলম্বী তথা উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে নানাবিধ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। পার্বত্য শান্তি চুক্তির শর্ত মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে এ অঞ্চলের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মোঃ মঞ্জুরুল আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, কাঞ্চন জয় তঞ্চাঙ্গাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026