1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন

ওয়েস্টার্র্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’র তিনটি প্যাকেজ বাস্তবায়নে চুক্তিস্বাক্ষর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৯৮ বার দেখা হয়েছে

আজ তেজগাঁওস্থ সড়ক ভবনে ওয়েস্টার্র্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট-এর তিনটি প্যাকেজ বাস্তবায়নে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাথে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান গঙঘওঈঙ খরসরঃবফ ও উওঊঘঈঙ খরসরঃবফ এর মধ্যে চুক্তিস্বাক্ষরিত হয়।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
চুক্তিপত্রে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মোনিকো’র ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম ভুইয়া ও ডিয়েনকো’র ব্যবস্থাপনা পরিচালক এসএম খোরশেদ আলম স্বাক্ষর করেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী প্যাকেজ-৩ ও প্যাকেজ-৫ এর আওতায় প্রায় ২৭৮ কোটি টাকা ব্যয়ে খুলনা অঞ্চলে ৯টি সেতু এবং গোপালগঞ্জ অঞ্চলে ৭টি সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করবে মোনিকো লিমিটেড। এছাড়া প্যাকেজ-৪ এর আওয়তায় প্রায় ১৫৩ কোটি টাকা ব্যয়ে বরিশাল অঞ্চলে ৯টি সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করবে ডিয়েনকো লিমিটেড।
কাদের বলেন, প্যাকেজ-৩ এর আওতায় খুলনা অঞ্চলে ৯টি সেতুর মধ্যে কুষ্টিয়ায় তিনটি সেতু (বালিপাড়া সেতু, জি.কে সেতু, বিত্তিপাড়া সেতু), ঝিনাইদহে দু’টি (ধোপাঘাটা সেতু, বড়দা সেতু), যশোরে বুড়িভৈরব সেতু, নড়াইলে ঘোড়াখালী সেতু এবং বাগেরহাটে দু’টি সেতু (গোরা সেতু, বালাই সেতু) নির্মাণ
করা হবে।
প্যাকেজ-৪ এর আওতায় বরিশাল অঞ্চলে ৯টি সেতুর মধ্যে বরিশালে সাতটি সেতু (বোয়ালিয়া বাজার সেতু, সৌদেরখাল সেতু, বাকেরগঞ্জ স্টিল সেতু, রহমতপুর সেতু, গয়নাঘাটা সেতু, অশোকাঠি সেতু, রায়েরহাট সেতু), ঝালকাঠিতে তাফালবাড়ীখাল সেতু এবং পিরোজপুরে বটতলা সেতু নির্মাণ করা হবে।
প্যাকেজ-৫ এর আওতায় গোপালগঞ্জ অঞ্চলে ৭টি সেতুর মধ্যে ফরিদপুরে ছয়টি সেতু (করিমপুর সেতু, পরিক্ষীতপুর সেতু, বারাশিয়া সেতু, ধুলদিবাজার সেতু, ব্রাহ্মণকান্দা সেতু, সেনখালি সেতু) এবং মাদারিপুরে আমগ্রাম সেতু নির্মাণ করা হবে।
প্যাকেজগুলো বাস্তবায়িত হলে খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ অঞ্চলের সড়ক যোগাযোগ নিরাপদ, নির্ভরযোগ্য ও কার্যকর হবে। যানবাহন চলাচল সহজ ও ত্বরান্বিত হবে এবং সড়ক ব্যবহারকারীদের ভ্রমণের সময় ও ব্যয় হ্রাস হবে।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এর প্রকল্প পরিচালক মো. জাওয়েদ আলম, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোহাম্মদ বেলায়েত হোসেনসহ মন্ত্রণালয় ও সওজ’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026