1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল জামালকে ফিরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা

ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন হাবিবুর রহমান সভাপতি আব্দুল মান্নান সাধারণ সম্পাদক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭
  • ২৮৯ বার দেখা হয়েছে

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির ২০১৭-২০১৮ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সমিতির এক সভায় নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

দায়িত্ব গ্রহণের পর নতুন ও বিদায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশকে অফিসার সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানান। এ সময় উপাচার্য নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে অফিসার সমিতির সদস্যদেরকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, সমিতির বিদায়ী সভাপতি ও পরিচালক (অর্থ) মো. আবুল কালাম, উপ-পরিচালক (জনসংযোগ) খলিলুর রহমান।

অফিসার সমিতির ২০১৭-২০১৮ সেশনের জন্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীয়ান মো. হাবিবুর রহমান সভাপতি, সিনিয়র মেডিকেল অফিসার ডা. কাজী রোখসানা সুলতানা সহ-সভাপতি এবং ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল মান্নান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন যুগ্ম-সম্পাদক মো. আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ চমক চন্দ, দপ্তর ও প্রচার সম্পাদক মো. শাহাদাত হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সিদ্ধার্থ শংকর চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন এবং সদস্য তৌহিদুল হক, মো. জামাল হোসেন ও আমির উল্লাহ হৃদয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026