1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানসম্মত স্যানিটেশন ও নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে দেশি-বিদেশি সাহায্য সংস্থাসমূহের প্রতি আহ্বান সেতুমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ২১২ বার দেখা হয়েছে

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানসম্মত স্যানিটেশন ও নিরাপদ খাবার পানি নিশ্চিত করা এখন খুবই জরুরি। এ বিষয়ে দেশি-বিদেশি সাহায্য সংস্থাসমূহের দৃষ্টি আকর্ষণ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মন্ত্রী আজ কক্সবাজারের ঈন্দ্রসেন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাদের বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উখিয়া এবং টেকনাফের জনগণ যে উদারতা ও সহানুভূতি দেখাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। স্থানীয় জনসাধারণের সহযোগিতা না পেলে বিশাল সংখ্যক শরণার্থীর চাপ মোকাবিলা এবং ত্রাণ ব্যবস্থাপনা অত্যন্ত কঠিন হতো।
তিনি আরো বলেন, ত্রাণ ব্যবস্থাপনায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিককর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির অংশগ্রহণে সমন্বয় বেড়েছে। পরে মন্ত্রী মঙ্গল প্রদীপ জ্বেলে শারদীয় দুর্গোৎসবের সূচনা করেন।
এসময় সংসদ সদস্য সায়মুম সারোয়ার কমল, সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, পূজা উদ্যাপন কমিটির সভাপতি অ্যাড. রনজিৎ দাসসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026