1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন

রোহিঙ্গা এতিমশিশুদের স্মার্টকার্ড প্রদান করা হবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ২১৩ বার দেখা হয়েছে

আজ সমাজ কল্যাণ সচিব জিল্লার রহমানের সভাপতিত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘রাখাইন থেকে আগত এতিমশিশুদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের করণীয়’ শীর্ষক সংবাদসম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদসম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৬ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে উদারতা দেখিয়েছেন, তা ইতিহাসে বিরল। তিনি বলেন, প্রধানমন্ত্রী রাখাইন থেকে আগত এতিমশিশুদের আমাদের দেশীয় শিশুদের মতো করে দেখভাল করার নির্দেশ দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি রোহিঙ্গা এতিমশিশুর জন্য স্মার্টকার্ড প্রদানের ব্যবস্থা হচ্ছে। এক্ষেত্রে শূন্য থেকে ১৮ বছর বয়সী সকল এতিমশিশু কিশোরদের আলাদা করে তাদের থাকা খাওয়াসহ অন্যান্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। এজন্য উখিয়া ও টেকনাফে ২০০ একর করে মোট ৪০০ একর জমি জেলা প্রশাসন এর কাছ থেকে নেবার ব্যবস্থা করা হচ্ছে বলে সংবাদসম্মেলনে প্রতিমন্ত্রী জানান।
তিনি আরো বলেন, ইতোমধ্যে গুগোল ফরমের মাধ্যমে প্রায় ২ হাজার এতিমশিশুর ডাটাবেইস তৈরি করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে বাকি শিশুদের ডাটাবেইস তৈরি সম্পন্ন হবে এবং স্মার্টকার্ড দেয়া হবে।
এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সব মিলিয়ে প্রায় ৬ হাজার রোহিঙ্গা এতিমশিশু আমাদের দেশে প্রবেশ করে থাকতে পারে। এসব এতিমশিশুদের আলাদাভাবে মানসম্পন্ন খাবার দেয়া হবে। সরকার বর্তমানে দেশে ১৩২ টি শিশু-কিশোর প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৩ হাজার এতিমদের লালণপালন করে আসছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026