1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার — শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৯৭ বার দেখা হয়েছে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার উন্নয়নে সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এজন্য সবার অংশগ্রহণে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। আমাদের শিক্ষার মূল লক্ষ্য নতুন প্রজন্মকে আধুনিক, উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করা। আমরা দেশপ্রেমে উজ্জীবিত দায়িত্বশীল নতুন প্রজন্ম গড়ে তুলতে চাই।

শিক্ষামন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এসএসসি-এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডিআরইউ এ অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, জগৎ উন্মুক্ত। নতুন প্রজন্মকে বিশ্বমানের জ্ঞান ও দক্ষতা দিতে পারলে তারা বিশ্বের যে কোন জায়গায় কাজ করার সুযোগ পাবে। শিক্ষায় আমাদের অনেক উন্নতি হয়েছে। শিক্ষায় ছেলেমেয়েদের মধ্যে সমতাও অর্জিত হয়েছে। সংখ্যাগত দিক থেকে সাফল্য এসেছে। তবে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এখনও বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে রাতারাতি মান উন্নয়ন সম্ভব নয়। সৃজনশীল প্রশ্নের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আড়াই লাখ শিক্ষককে সৃজনশীল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের পরামর্শেই এ পদ্ধতি চালু করা হয়েছে।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আল- আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, ডিআরইউ সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, সাংবাদিক শাহনাজ মুন্নী, মধুসূদন মন্ডল, সাইফুল ইসলাম ও শাহ মো. মনোয়ার জাহান কবির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারী ৪০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026