1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকার কাজ করছে — মায়া চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ২০৫ বার দেখা হয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছে। দেশের চিকিৎসাসেবার উন্নয়নের ফলে রোগীদের বিদেশ গমন কমেছে।

মন্ত্রী আজ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার রাবেয়া-নাসের হাসপাতালের জন্য ক্রয়কৃত এম্বুলেন্স উদ্বোধনকালে এ কথা বলেন। ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জ এর ব্যক্তিগত উদ্যোগে তার পিতামাতার নামে এ হাসপাতাল নির্মাণ করা হয়। মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, গ্রামের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত পদক্ষেপগুলোর অন্যতম। তাই সরকার প্রত্যেক উপজেলায় কমিউনিটি হাসপাতাল নির্মাণ করছে। বিদ্যমান হাসপাতালগুলোর শয্যাসংখ্যা বৃদ্ধি করছে। সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রত্যেক উপজেলা কমপ্লেক্সে এম্বুলেন্সের ব্যবস্থা করছে। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন বিরল রোগের চিকিৎসার সামর্থ্য অর্জন করেছে। দেশ-বিদেশে চিকিৎসকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার ফলে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে রোগীদের বিদেশ গমনের হার কমেছে। চিকিৎসকদের গ্রামে থেকে গ্রামের মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সরকার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন। চিকিৎসাসেবার বেসরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, দেশে বেসরকারি উদ্যোগে নির্মিত চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোর কারণেই সরকারের পক্ষে সকল মানুষের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026