1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বকাপ জয়ের পর দে লা ফুয়েন্তের সঙ্গে ২০৩২ পর্যন্ত চুক্তি স্পেনের ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন ছন্দময় ফুটবলের প্রতিশ্রুতি ডাচ কোচ শাভির ‘রোহিত-কোহলি ভারতীয় ক্রিকেটের কোহিনুর’ নতুন অস্ত্র দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা : মাহাদী আমিন পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের চুক্তি আশুলিয়ায় বিস্ফোরণে দগ্ধ নুরকে দেখতে হাসপাতালে দুই মন্ত্রী পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর

বাংলাদেশের যে খেলোয়াড়কে হুমকি মনে করছে নিউজিল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৬৬ বার দেখা হয়েছে

ঘরের মাঠে বাংলাদেশি বোলাররা কতটা দাপট দেখাতে পারে তা এখন জানা সবারই। বিশেষ করে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে নিয়ে আলাদাভাবে ভাবতে হয় প্রতিপক্ষকে।

স্লো আর টার্নিং উইকেটে মোস্তাফিজুর রহমান কতটা ভয়ংকর হতে পারেন তা সম্প্রতি হাড়ে হাড়ে টের পেয়েছে অস্ট্রেলিয়া।

সর্বশেষ সমাপ্ত সিরিজে মিরপুরের উইকেটে মোস্তাফিজকে বুঝেই উঠতে পারেননি অসিরা। মোস্তাফিজের স্লোয়ারে অসহায় দেখা গেছে অসিদের। তার কাটারে কাটা পড়েছেন একের পর এক ব্যাটসম্যান।

পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের সেই সিরিজে ১০২ বল করেছিলেন মোস্তাফিজ। যেখানে ৫৮ বলই ছিল ডট। রান দিয়েছেন মাত্র ৬০।

সেই সিরিজে মোস্তাফিজের অসাধারণ সব ডেলিভারি নিয়েই এখন পর্যালোচনায় ব্যস্ত নিউজিল্যান্ড দল। এরপরও মোস্তাফিজকে নিয়ে কিউই ব্যাটসম্যানদের ভয় কাটছে না। এমনটাই জানালেন কিউই কোচ গ্লেন পকন্যাল।

তাই তিনি এখন মোস্তাফিজকে সামলানোর রেসিপি খুঁজছেন। তার মতে, মোস্তাফিজের মোকাবিলা করতে পারলেই ম্যাচে ভালো ফল পাওয়া যাবে।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পকন্যাল বলেন, ‘মোস্তাফিজ অস্ট্রেলিয়া সিরিজে অবিশ্বাস্য বোলিং করেছে। তার বল ছোড়ার দৃশ্যও চোখকে আরাম দেয়। অন্য বাংলাদেশি খেলোয়াড়দের মতোই সে আমাদের জন্য হুমকি। আমাদের তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আক্রমণ করতে হবে। ম্যাচে কীভাবে তাকে সামলাব সেই পথ খুঁজছি। চাপ তৈরি করে, ভিন্ন কিছু করে তার বিপক্ষে ভালো করতে হবে। সময় বলে দেবে আমাদের কেমন সুযোগ আছে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমাদের একাধিক ক্যাম্প হয়েছে নিউজিল্যান্ডে।’

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু ১ সেপ্টেম্বর থেকে। পরের চার ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। আর সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026